প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদায়ী সপ্তাহে সর্বোচ্চ লেনদেন সেন্ট্রাল ফার্মায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৩

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লেনদেন হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৯ হাজার শেয়ার। আর সপ্তাহজুড়ে ১০০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পিানিটি ২ কোটি  ৪৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইয়াকিন পলিমার,এমারেল্ড অয়েল, আফতাব অটোমোবাইলস, সী পার্ল বীচ রিসার্ট অ্যান্ড স্পা, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস ও মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা