প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হামিদুল হক খান ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৩

মোঃ হামিদুল হক খান মুরাদ আজ ০৭ ডিসেম্বও ২০২৩ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০২১৯ মেয়াদে তিনি প্রথমবার কোষাধ্যক্ষের দায়িত্ব এবং ২০১৯ থেকে এ পদে যোগদানের পূর্বে তিনি পরিচালক (হিসাব ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করার পূর্বে তিনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ত্রিশ বছর যাবৎ ব্যবস্থাপনা ও অর্থ প্রশাসন বিভাগে কর্মরত ছিলেন।

হামিদুল হক খান মুরাদ ১৯৮৪ সালের ১ অক্টোবর তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ সালে প্রাইম ব্যাংকে ওপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালে তিনি এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা