দেশের আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানির মাহফিল পন্ড করে দিয়েছে পুলিশ। আড়াই বছর আটক থাকার পর সদ্য কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া মাওলানা রফিকুল ইসলাম মাদানির নিজ এলাকা নেত্রকোনায় গতকাল মঙ্গলবার রাতে একটি মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন।
গত ৫ ডিসেম্বর নেত্রকোনা জেলা শহরের বর্শীকুড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় । আয়োজনকারীরা বিতর্কিত এই বক্তাকে নিয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের অনুমতি না নিয়েই মাহফিল শুরু করে।
অবশ্য হেফাজতে ইসলামের আরেক কারামুক্ত নেতা গাজী আবদুর রহীম রুহী এর নেতৃত্বে বিকেল থেকে মটরসাইকেলে মহড়া দিতে থাকেন স্থানীয় কিছু মানুষ। তারা রফিক মাদানী যেন বক্তব্য দিতে না পারেন সে দাবি জানাতে থাকেন। পরে
রাত নয়টা ৩০ মিনিটের দিকে নেত্রকোনা মডেল থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ রফিক মাদানিকে স্থান দ্রুত ত্যাগ করতে সহায়তা করেন।
অন্যদিকে নেত্রকোনা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা এর নেতা মাওলানা গাজী আবদুর রহীম রুহী বলেন, রফিক মাদানীর ইদানীং ওয়াজ মাহফিলে মিথ্যা তথ্য দেন, কুরআন হাদিসের আলোচনা রেখে নিজের ব্যক্তিগত পারিবারিক আলোচনা নিয়ে আসেন, সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কিয়ে দেন।
এই বিষয়গুলো নিয়ে নেত্রকোনার ওলামায়ে কেরামের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিলো। গত ৩০ নভেম্বর শহরের শালজান এলাকায় আসার কথা ছিল রফিকুল মাদানীর। একপর্যায়ে বিভিন্ন বাঁধার কারণে আসতে পারেননি তিনি।