প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ-ভারতের সম্পর্ক আবেগ ও সমমর্যাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৩

“বাংলাদেশ -ভারত সম্পর্ক : স্বীকৃতির ৫৩ বছর শীর্ষক” শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ০৬ ডিসেম্বর ২০২৩ ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা এই সভার আয়োজন করে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে সন্ধ্যা ০৬টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী। সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আশুতোষ দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল আলোচনা। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ বক্তা হিসেবে যথাক্রমে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ কুমার প্রামানিক, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈম প্রমুখ।

উক্ত আলোচনায় সকল বক্তা ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দান করেন। বক্তারা উল্লেখ করেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত -বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসেই নয় পৃথিবীর ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই সম্পর্ক আবেগের, ভাতৃত্বের, সৌহার্দ্য ও সমমর্যাদার। উপাঞ্চলিক উন্নয়নে এই সম্পর্কের কোন বিকল্প নেই। শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের জন্য নয় উভয় দেশের উন্নয়নের স্বার্থে এ সম্পর্ক দিন দিন আরও সুদূঢ় করতে হবে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও প্রায় শতাধিক সমাজের বিভিন্নস্তরের প্রতিনিধিত্বশীল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা