প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুলিতে প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইমাম হোসেন (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উখিয়া ৪নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন ৪নং ক্যাম্পের মনির উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আজ দুপুরের দিকে ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা