প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৫৩৭ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে মেট লাইফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোট এক হাজার ৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রাহকদের বিমা সুবিধা বাবদ প্রাপ্য অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু সাপেক্ষে পরিশোধ করা অর্থ এতে অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিতে অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিমা দাবি নিষ্পত্তি সুবিধা দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, গ্রাহকদের জন্য দ্রুত ও ঝামেলাহীন দাবি নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দিতে একটি কার্যকরী অবকাঠামো তৈরিতে নিয়মিত বিনিয়োগ করছে মেটলাইফ। দ্রুত বিমা দাবি নিষ্পত্তি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিমা খাতের ওপর গ্রাহকদের আস্থা দৃঢ় করে তোলে।

১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে মেটলাইফ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা