প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এগ্রো অর্গানিকার ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের প্রস্তুতি শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩

ডিএসই টাওয়ারে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (Electronic Subscription System) মাধ্যমে এগ্রো অর্গানিকা পিএলসির ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এগ্রো অর্গানিকা পিএলসির মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ নভেম্বর) চুক্তিটি স্বাক্ষরিত হয়। এগ্রো অর্গানিকার সাবস্ক্রিপশন ২৭ নভেম্বর শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম, এগ্রো অর্গানিকার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজহার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএসই, সিএসই, এগ্রো অর্গানিকা ও ইস্যুয়ার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা