প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬

ঘন কুয়াশার কারণে সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, ঘন কুয়াশার কারণে বুধবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে দুই প্রান্তে কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িক দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ডিউটি অফিসার মো. বশির আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৫ মিনিট পর্যন্ত ২ ঘণ্টা ২০ মিনিট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা