প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি তখন রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে রয়েছেন। তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকী দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করতে থানায় গেলেই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

তার আগে গতকাল এক বিবৃতিতে বলা হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও জাতীয় নারীশক্তির আহবায়ক ডা. মাহমুদা মিতু এমপি অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা