প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে এসবিএসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ২০ পয়সা থেকে কমে ৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৩ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা এসিআই ফর্মুলেশনসের শেয়ারদর ৭ দশমিক ১৯ শতাংশ কমেছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১২৯ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ১৩৯ টাকা।

দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—খুলনা পাওয়ার কোম্পানি, ডেল্টা স্পিনার্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইয়াকিন পলিমার এবং ফার্মা এইডস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা