প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ১২৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৪০ টাকায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ২১ টাকা ৩০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৪ টাকা ১০ পয়সা।

দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে—এসকে ট্রিমস, বিডিথাই ফুড, ফার কেমিক্যাল, ফাইন ফুডস, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা