প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৪১ লাখ ৩৭ হাজার ৫২০টি শেয়ার ৫ হাজার ১৩৮ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ১ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪৯৮টি শেয়ার ৪ হাজার ৮১৩ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ২৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪৯ লাখ ৮০০টি শেয়ার ২ হাজার ৬৫৩ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫০ পয়সা।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা