প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বৈঠকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা