প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-৭ আসনের এমপির ছবি ব্যবহার করে প্রচারসামগ্রী তৈরিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

সাবেক দলীয় পদধারী ও বর্তমান দলীয় পদবিধারী নেতাকর্মী ছাড়া অন্য কাউকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন, পোস্টার কিংবা অন্য কোনো ধরনের প্রচারসামগ্রী তৈরি ও প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের এক বিশেষ নির্দেশনায় এ কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাবেক ও বর্তমান দলীয় পদবিধারী নেতাকর্মী ছাড়া অন্য কেউ সংসদ সদস্যের ছবি ব্যবহার করে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার কিংবা প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করতে পারবেন না।

এ নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের প্রচারসামগ্রী তৈরি বা ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে মেনে চলার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা