প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৩৭ শতাংশ কমে ২৮ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আগের দিনের ৬ টাকা ৯০ পয়সা থেকে কমে দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে সিএনএ টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর ৪ শতাংশ কমেছে। আগের দিনের ২ টাকা ৫০ পয়সা থেকে কমে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা।

দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে— আইসিবি ইসলামী ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল,  ব্যাংক এশিয়া কোম্পানি ফার্স্ট পারপেচুয়াল বন্ড, সেনা ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাকসেসরিজ, আইবিবিএল পারপেচুয়াল বন্ড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা