প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৪৩ লাখ ৮০ হাজার ৫৯টি শেয়ার ৬ হাজার ৬২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৫ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ১ কোটি ১০ লাখ ২১ হাজার ৬৪৯টি শেয়ার ২ হাজার ১৮৭ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৩ লাখ ৪৬ হাজার ৪৭৯টি শেয়ার ২ হাজার ৪৯২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সা।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—এনভয় টেক্সটাইলস, ডোরিন পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো এবং বেক্সিমকো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা