প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষস্থান দখল করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ দশমিক ১৮ শতাংশ কমেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ টাকা। আগের কার্যদিবসে শেয়ারটির দর ছিল ১ হাজার ৯২৯ টাকা ১০ পয়সা।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিটের দর কমেছে ৬ দশমিক ৭২ শতাংশ। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ। দিন শেষে ইউনিটটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮ টাকা ৩০ পয়সা।

দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—স্ট্যান্ডার্ড সিরামিক, ক্যাপিটাল মার্কেট আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, হা-ওয়েল টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া পারপেচুয়াল বন্ড এবং বেক্সিমকো গ্রিন সুকুক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা