প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে জাহিন স্পিনিং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সা। আগের কার্যদিবসে শেয়ারটির দর ছিল ৪ টাকা ৪০ পয়সা

দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৩৮ টাকা ২০ পয়সা।

দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড, মনোস্পুল বাংলাদেশ, মাগুরা মাল্টিপ্লেক্স, সমতা লেদার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং শাইনপুকুর সিরামিকস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা