প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা ৪০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা বেড়ে ১৫ টাকায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির দর ৪৫ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৫০ পয়সা বেড়ে ৪৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর ১৯ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সা বেড়ে ২১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—প্রাইম টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস, মতিন স্পিনিং মিলস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট পাওয়ার, নাভানা সিএনজি এবং ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা