প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৪১ লাখ ৪৮ হাজার ৪৮৯টি শেয়ার ৪ হাজার ৭৭২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৪০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ৭১ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২৮ লাখ ৭৯৪টি শেয়ার ৩ হাজার ৭৯৭ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৯০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ কোটি ৮৬ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ২০ লাখ ৪৩ হাজার ৪৪১টি শেয়ার ২ হাজার ১৯৩ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৭৮ টাকা ৪০ পয়সা।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং এবং সায়হাম টেক্সটাইল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা