প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২ টাকা। সে হিসাবে একদিনে শেয়ারটির দর কমেছে ২০ পয়সা।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দিন শেষে ব্যাংকটির শেয়ারদর ৯ দশমিক ২৫ শতাংশ কমে ২০ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২২ টাকা ৭০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনস লিমিটেডের শেয়ারদর কমেছে ৭ দশমিক ২৯ শতাংশ। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫৫৫ টাকা ৯০ পয়সায়। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ৫৯৯ টাকা ৬০ পয়সা।

দরপতনের শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে—সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন, সিঙ্গার বাংলাদেশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, দেশ গার্মেন্টস এবং ২০ বছর মেয়াদি ও ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা