যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠনে বিরোধী দলগুলোকে চাপ দিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে এ বিক্ষোভ হয়।
এ সময় বিক্ষোভকারীরা গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোটের উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরবদের আসনসহ তাদের সামনে ৬৭টি আসন রয়েছে।
গত ২৭ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। ওই নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পায়। এরফলে এখন ইসরায়েলের নতুন সরকার গঠনের ক্ষেত্রে তারা কিংমেকার হিসেবে পরিণত হয়েছে। তারা যাকে সমর্থন দেবে তারাই এখন সেখানে সরকার গঠন করতে পারবে।
তবে নির্বাচনের আগে গাদি আইজেনকোত জানিয়েছিলেন, আরবদের সঙ্গে তিনি কোনো জোট করবেন না। তবে নির্বাচনের পর এখন আরবদের সঙ্গে হাত মেলাতে তার ওপর চাপ বাড়ছে।