প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৪ বছর আগে ফিরে গেলেন মরিনিও, বসলেন দুই কিংবদন্তি কোচের পাশে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প। যেখানে কাতালানরা আগের ১৮ লিগ ম্যাচের সবগুলোই জিতেছে। সেই দলের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে গোল করে এগিয়ে যাওয়ার আনন্দ তো সীমাহীন হওয়ার কথা! তাই হলো। ৮৭তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলের পর করা হোসে মরিনিওর উদযাপন এখন আলোচনায়।

ফরাসি ফরোয়ার্ড যখন বার্সার জালে বল ঠেলে দিলেন, তখন যেন মরিনিও ভুলে গেলেন তার বয়স ৬০ পেরিয়ে গেছে। তিনি হাঁটু মুড়ে মাঠে স্লাইড করে তার সবচেয়ে আইকনিক গোল উদযাপন করলেন। ফেরালেন ১৪ বছর আগের স্মৃতি। ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ম্যানসিটির বিপক্ষে ইনজুরি টাইমে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক তৃতীয় গোলের পর মাঠে স্লাইড করে উদযাপন করেছিলেন তখনকার ৪৯ বছর বয়সী মরিনিও। এবারের উদযাপনে সেই চপলতা ছিল না, কিন্তু নজর কাড়লেন ঠিকই।

এই জয়ে ৬৩ বছর বয়সী মরিনিও রিয়ালের ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে টানা ৬ বা তার বেশি এল ক্লাসিকো ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব গড়লেন। ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত রিয়ালকে টানা সাতটি এল ক্লাসিকো জেতান মিগুয়েল মুনোজ। ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে টানা সাতটি এল ক্লাসিকোতে অপরাজিত ছিল ভিসেন্তে দেল বস্কের রিয়াল।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা