প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বার্সেলোনার হার, ইউরোপের পাঁচ লিগে অপরাজিত থাকল কয়টি দল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬

লা লিগায় ৯ ম্যাচে ৩৯ গোল, ৯টিই জয়। এমন দাপুটে অবস্থানে থেকে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সা। তাদের লক্ষ্য ছিল লা লিগা মৌসুমে শুরুর জয়ের রেকর্ড গড়া। কিন্তু দশম ম্যাচে তারা অপরাজেয় থাকার মর্যাদা হারাল।

বার্সা যদি এল ক্লাসিকো ম্যাচটি জিতত, তাহলে টানা ১০ ম্যাচে জয়ের অন্যবদ্য রেকর্ড গড়ত। রিয়াল ১৯৬৮-৬৯ মৌসুমের প্রথম ৯টি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। বার্সা তাদের স্পর্শ করে ন্যু ক্যাম্পে নেমেছিল, কিন্তু রেকর্ডটা একার করে নিতে পারেনি।

এমবাপের জোড়া গোলে ২-১ ব্যবধানে বার্সাকে হারিয়েছে রিয়াল। তাতে করে লা লিগার প্রথম ৯ রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দল হিসেবে থাকা বার্সাকে হার দেখতে হলো।

কাতালানদের পরাজয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন কেবল ছয়টি দল অপরাজিত রয়েছে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। দুই দলই পাঁচটি করে জয় ও ২ ড্র দেখেছে। এছাড়া সিরি আ-তে অপরাজিত আছে এসি মিলান, ইন্টার মিলান, রোমা ও লাজিও।

এফএইচএম

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা