প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির ৩২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে- প্রাইম ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সোনালী আঁশ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ফার কেমিক্যালস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা