প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুক্রবার এলে পাল্টে যান ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬

অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। স্বাভাবিকভাবে নিজের স্টাইল নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে তার খোলামেলা অবতার প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসে নেটিজেনদের কাছে। কখনো ট্র্যাডিশনাল লুকে, আবার কখনো আধুনিক-ওয়েস্টার্ন লুকেও দেখা মেলে তার। তবে শুক্রবার এলে দিনটা হয়ে ওঠে তার কাছে বিশেষ। 

মূলত, শুক্রবারে চেনা ছকের বাইরেও আরও একটা অবতারে দেখা মেলে তার। কখনো বোরকা, হিজাব পরে এসে ধর্মীয় লেবাসে ভক্তদের চমকে দেন অভিনেত্রী। বলে রাখা ভালো, কাজের পাশাপাশি সমান তালে ধর্মে-কর্মেও বেশ সচেতন ভাবনা।

ভাবনার সামাজিক মাধ্যমের পেজ থেকে পাওয়া তথ্য, সারা বছর কমবেশি প্রায় শুক্রবারেই নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেন ভাবনা। এর আগে, গত ৪ সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। বৃহস্পতিবার (দিবাগত) মধ্যরাতে জায়নামাজে বসে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। পরনে ছিল হিজাব। মধ্যরাতে প্রার্থনার গুরুত্ব বোঝাতেই এমন বার্তা ছিল অভিনেত্রীর।

এরপর বেশ কয়েকটি শুক্রবার গিয়েছে ঠিকই, তবে গত ২ অক্টোবর (শুক্রবার) দুপুরে একটি মসজিদ প্রাঙ্গন থেকে দাঁড়িয়ে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। নিয়মানুযায়ী তার পরনে এদিনও ছিল ধর্মীয় পোশাক।

সম্প্রতি মক্কা প্রাঙ্গণে থাকা ওমরাহ পালনের কিছু ছবি প্রকাশ করেন ভাবনা। চলতি বছরের শুরুর দিকে গিয়েছিলেন। নিয়মানুযায়ী তার পরনে ছিল ধর্মীয় পোশাক; হিজাব। গত শুক্রবার (১৬ অক্টোবর) ছবিগুলো ফের প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

আজ ২৩ অক্টোবর, শুক্রবার। এদিনও ব্যতিক্রম হলো না। হিজাব পরে ভক্তদের মাঝে মেলে ধরলেন নিজেকে। একটি মসজিদ প্রাঙ্গণ থেকে তার ছবি। পরনে সাদা হিজাব। সম্ভবত জুমআর নামাজ শেষে নিজেকে ফ্রেমবন্দি করেছিলেন ভাবনা। অপর একটি ছবিতে ভাবনাকে দেখা যায় অন্য একটি হিজাব পরহিত অবস্থায়। বাবা ও ফুপুর সঙ্গে গল্প করছেন। ভাবনার সামাজিক মাধ্যম পেজ থেকে এডমিন উল্লেখ করেন, ‘শুক্রবারে ভাবনা আপু তার বাবা ও ফুপুর সাথে’। উল্লেখিত এই ছবির মন্তব্যঘরে ছিল ভক্তদের প্রশংসা।

তবে তার হিজাব পরা একক ছবিতে কিছু নেটিজেনদের তীর্যক মন্তব্য দেখা গেছে। শুক্রবার এলেই কেন তার ভোলবদল- টানা হয়েছে এমন প্রসঙ্গ।

অন্যান্য দিনগুলোতে তার স্বাভাবিক, খোলামেলা রূপ নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা কম হয় না। স্টাইলিশ, ওয়েস্টার্ন লুকেই তাকে দেখা যায় বেশি। বিশেষ করে তার উল্লেখযোগ্য কিছু বোল্ড লুক ইতোপূর্বে বহুবার আলোচনায় এসেছে। তবে সপ্তাহের এই বিশেষ দিনে ধর্মীয় লেবাস ও তার কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের একটি বড় অংশ নানা মন্তব্য করে বসেন।

এসব নিয়ে অবশ্য মাথা ঘামাননা ভাবনা। নিজের কাজেই বরং মন দেন। সময় বলে দেয় কখন তাকে কী দায়িত্ব পালন করতে হবে। শুটিং ফটোশুট নিয়ে ব্যস্ত থাকলেও কাজের ফাঁকে যে নিজের ধর্ম ও আচার পালনের চেষ্টা করেন, তা নিয়ে অবশ্য ইতিবাচক অভিনেত্রীর ভক্তরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা