প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক দিন বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান আগামী ১৯ অক্টোবর (সোমবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি ওই দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা