প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (১১ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ২৮ কোটি ১২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৬ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইভিন্স টেক্সটাইলস লিমিটেড ১৮ কোটি ৪৮ লাখ  টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি, সোনালী আঁশ লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা