প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৫৯ টাকা ২০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ১০ শতাংশ। আর ১২ দশমিক ৯৬ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড।

এ ছাড়া দরবৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— সানলাইফ ইন্স্যুরেন্স পিএলসি, সোনালী আঁশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ইস্টার্ন কেবলস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা