ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা হাবিবা রহমান বাবলী (৪৮) গতকাল সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুন্ডের বাজার বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে আনুমানিক দুপুর ১২টার সময় তিন বান্ধবী মিলে নদীতে গোসলে নামে। এরমধ্যে বাবলী হঠাৎ ইছামতীর প্রবল স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে মুন্সিগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু আজকে পর্যন্ত বাবলীকে জীবিত কিংবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য হাবিবা রহমান বাবলী ভ্রমণলেখক ও দে-ছুট ভ্রমণ সংগঠনের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিমের ফুফাতো বোন।