প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ নেতা–কর্মী চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী দলটির সভাপতি শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতির অভিযোগে দুটি কেক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আহম্মদ হোসেন (৫৫), জাকের আহাম্মদ (৬০), জাফর আহাম্মদ (৩২), জমির উদ্দিন (২৮), রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) ও আজাদ মিয়া (১৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন, যুবলীগের দুজন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজন নেতা-কর্মী রয়েছেন। তাদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন কর্মী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে দুটি কেক জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা