প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো – সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, মতিন স্পিনিং মিলস, তসরিফা ইন্ডান্ট্রিজ, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, মুন্নু ফেব্রিক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা