প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬

কয়েক দফা দরপতনের পর মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে।

চলতি সপ্তাহে জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়ে আশাবাদ কমে যাওয়ায় তেলের দাম বেড়ে যায় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ০০:২১ জিএমটি পর্যন্ত নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুড ফিউচার ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০.৫৭ ডলারে দাঁড়ায়।

এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৬৯ ডলারে পৌঁছায়।

এদিকে অক্টোবর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের চুক্তি, যার মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে, ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৮০ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে বাজারে বেশি সক্রিয় নভেম্বর সরবরাহের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২.৪৯ ডলারে পৌঁছেছে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক অগ্রগতি হয় কি না, সেদিকেই এখন বাজারের নজর। সম্ভাব্য আলোচনা বা উত্তেজনা প্রশমনের উদ্যোগ বিশ্ববাজারে তেলের সরবরাহ ও ভূরাজনৈতিক ঝুঁকির হিসাবকে প্রভাবিত করতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা