প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকারহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ৬৬ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস, শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং জিবিবি পাওয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা