গত কাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমার নির্দেশনায় মার্কিন প্রতিনিধিরা ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, যেন এটি নিশ্চিত করা যায় যে—গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ডে যা যা কিছু করা প্রয়োজন, সেসব করার পূর্ণ এক্তিয়ার যুক্তরাষ্ট্রের চিরকাল থাকবে।”
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি নির্মাণ ও সামরিক উপস্থিতি নিশ্চিত করতে গতকাল শুক্রবার চুক্তি স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের মধ্যে।
ট্রুথ সোশ্যাল পোস্টে এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্রের বহুদিনের একটি স্বপ্ন অবশেষে পূর্ণ হলো।”