প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্টার্ন ব্যাংক পিএলসির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৫৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, একমি পেস্টিসাইড এবং আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা