প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন করার লক্ষ্যে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা