প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। দিনটিতে কোম্পানিটির ৪১ কোটি ৪৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা সায়হাম কটন মিলস পিএলসির ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইলস, লাভেলো আইসক্রিম, আইপিডিসি ফাইন্যান্স, টেকনো ড্রাগস এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।

লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর মধ্যে দিনের হিসাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৫৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা