প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাফিজ পাঠাগারের শতাধিক গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে প্রায় শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উত্তর কিসামতজাল্লা এলাকায় হাফিজ পাঠাগার সংলগ্ন স্থানে এসব গাছের চারা বিতরণ করা হয়।

 

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহমেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদুল হাসান জনি, ছাত্রদল নেতা রিফাত জামান বিশালসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

এ সময় শাহ্ আবির আহমেদ বিপুল মাস্টার বলেন, “জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং তাদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা