প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ট্রা‌ম্পের সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প এই আগ্রহের কথা জা‌নি‌য়ে‌ছেন।

চিঠিতে ট্রাম্প বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের কথাও ট্রাম্প ভুলবেন না বলে চি‌ঠি‌তে উল্লেখ করেন।

চি‌ঠি‌তে তি‌নি আরও ব‌লেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

চিঠিতে ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালবাসার কথাও জানিয়েছেন।

এনআই/এনএফ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা