প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা