প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৫ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস্‌, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা