প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ২১ কোটি ২৪ লাখ টাকার।

১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, মালেক স্পিনিং মিলস, এম.এল. ডাইং লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা