প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ আগস্ট থেকে ২০ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

‎‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২২ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২১ দশমিক ১০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এম এল ডাইংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ২৯ শতাংশ।

সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, কুইন সাউথ, বিডি থাই, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং আমরা টেকনোলজিস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা