প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র মতে, এদিন কোম্পানিটির ২০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাস্ট্রিজ।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, ১৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিকাদর ইন্স্যুরেন্স কোম্পানি, রানার অটো, সাউথইস্ট ব্যাংক, এনভয় টেক্সটাইল, আইপিডিসি, মালেক স্পিনিং এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা