প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬

সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হকের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সিঙ্গাপুর হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠ‌কে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ ক‌রে বাংলা‌দেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো, শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বৃদ্ধি, কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে শ্রম অভিবাসন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা