প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে ‘জামালপুর টুইন টাওয়ার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকায় ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে প্রতিষ্ঠিত জামালপুরের অনেক ব্যক্তিত্ব থাকলেও নিজ জেলার মানুষের জন্য ধারাবাহিক সামাজিক উদ্যোগের কারণে আলোচনায় এসেছেন এস্যার্ট গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ শওকত হাসান মিঞা।

 

ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকার বাসিন্দা শওকত হাসান মিঞা দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বলে স্থানীয়রা জানান। তার উদ্যোগে গঠিত শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসচ্ছল পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানা গেছে।

 

শুধু আর্থিক সহায়তাই নয়, কর্মসংস্থান তৈরির উদ্যোগও নিয়েছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, তার প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকার বেকার তরুণদের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

জেলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বারিধারা-গুলশান এলাকায় ‘জামালপুর টুইন টাওয়ার’ নামে একটি স্থাপনা নির্মাণ করেছেন শওকত হাসান মিঞা। স্থানীয়দের মতে, জেলার নাম বহনকারী এই স্থাপনাটি ঢাকায় জামালপুরের একটি দৃশ্যমান পরিচিতি তৈরি করেছে এবং জেলার ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখছে।

ইসলামপুরের বাসিন্দারা মনে করেন, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জেলার পরিচিতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা তাদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা