প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ০৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তৃতীয় স্থানে থাকা এমএল ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, উসমানিয়া গ্লাস, বিডি থাই ফুড, পেনিনসুলা চিটাগং এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা