প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁপাইনবাবগঞ্জে শিকারিকে জরিমানা, উদ্ধার পাখি অবমুক্ত করলেন ইউএনও

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে এক পাখি শিকারিকে আটক করেছে প্রশাসন।

রোববার (১৬ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় ভুট্টা খেতে পাখি শিকারের সময় তাকে আটক করা হয়।আটককৃত পাখি শিকারির নাম মিনার আলী (২০)। তিনি দুলভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার সকালে মনাকষা ইউনিয়নের একটি ভুট্টা খেতে পাখি শিকার করছিলেন মিনার আলী নামের এক যুবক। এই সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে উপজেলা প্রশাসন চত্বরে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিকারীকে এক হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে কখনো পাখি শিকার করবে না এই শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও মাজহারুল ইসলাম। পরে উপজেলা চত্বরে টিয়া পাখিটি অবমুক্ত করা হয়।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বণ্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার সম্পূর্ণ বেআইনী ও নিষিদ্ধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখি বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা