প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল মিলস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ২ টাকা ১ পয়সা বা ৭ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক,সায়হাম কটন মিলস,জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, কুইন সাউথ টেক্সটাইল মিলস,মালেক স্পিনিং মিলস,খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা